চামড়া শিল্পকে টেকসই করতে সিইটিপি আধুনিকায়নের ওপর জোর বাণিজ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৬:০৬ পিএম

সংগৃহীত

বাংলাদেশের চামড়া শিল্পকে লাভজনক ও টেকসই খাতে রূপ দিতে সাভারের সিইটিপি (কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার) আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানসম্মত কমপ্লায়েন্স নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১৭ মে) চামড়া শিল্প টাস্কফোর্সের নবম সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পশু জবাই থেকে শুরু করে চামড়া বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হবে। ঈদের পর থেকেই এ বিষয়ে অ্যাকশনভিত্তিক কার্যক্রম শুরু করা হবে।

সভায় ‘জিরো ওয়েস্ট’ ধারণা বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়। সেখানে বলা হয়, পশুর চর্বি বা অ্যানিমেল ফ্যাটও সাবান ও শিল্প কেমিক্যাল তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহার করা যেতে পারে।

আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে চামড়া খাত থেকে রপ্তানি আয় ও কর্মসংস্থান—দুটিই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সভায় মত প্রকাশ করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top