রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুদানের প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৩:৩৯ পিএম
যুক্তরাজ্যে অবস্থানরত মো. সাহাবুদ্দিন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস।
শনিবার (১৬ মে) রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম বঙ্গভবন প্রেস উইংকে এ তথ্য জানান। তিনি বলেন, সকালে লন্ডনের হোটেল হিলটন–এর লবিতে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক এ সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি আরও জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে ড. কামিল ইদ্রিস বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ এবং রাষ্ট্রপতির সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনও সুদানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং সুদানের জনগণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক সংকটময় সময়ে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে সাধুবাদ জানান। পাশাপাশি সুদানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুদানের প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও সুদানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
