বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:১৪ এএম

সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)) বর্তমান অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

শনিবার (১৬ মে) সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক কর্মকর্তা মিলিয়ে মোট ১২ জন ব্যক্তি যৌথভাবে এই রিট আবেদন করেন।

আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেটের পরিচিত মুখ হিসেবে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ ইকবাল এবং খালেদ মাসুদ পাইলট।

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ গত ৭ এপ্রিল বিসিবির পূর্ববর্তী পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে।

বর্তমান অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বে আছেন তামিম ইকবাল। কমিটিতে আরও রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন এবং আতহার আলী খান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top