চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:১৩ এএম
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে ঐতিহাসিক খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
এর আগে ঢাকা থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে দুপুর ১টার দিকে বরুড়া উপজেলাের লক্ষ্মীপুর এলাকায় পৌঁছান তিনি। সেখানে এক পথসভায় বক্তব্য শেষে তিনি চাঁদপুরের শাহরাস্তিতে যান।
শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ খোর্দ্দ খাল পুনঃখননের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমিনুল হক, যিনি চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৭–৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এবং সে সময় তিনি নিজেও এতে অংশ নেন। প্রায় ৪৮ বছর পর তার উদ্যোগে খনন করা সেই খালের পুনঃখনন শুরু হলো তারেক রহমানের মাধ্যমে।
এনএফ৭১/ওতু
বিষয়:
