মেয়েদের স্নাতক পর্যন্ত পড়াশোনা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:৩৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেয়েদের ডিগ্রি বা স্নাতক পর্যন্ত পড়াশোনার সব খরচ ফ্রি করা হবে এবং ভালো ফলাফল অর্জনকারীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে।
শনিবার (১৬ মে) শাহরাস্তি উপজেলাের টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সফরসূচি অনুযায়ী, পরে তিনি চাঁদপুর সদর উপজেলাের শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
এরপর তার চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে। পরে তিনি চাঁদপুর সরকারি কলেজে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরের শেষ অংশে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জেলা সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মাধ্যমে তার সফর শেষ হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
