অভিযুক্তকে শনাক্তে সবার সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:০৯ পিএম
বাংলাদেশ পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রধান সন্দেহভাজনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে।
শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক ফেসবুক বার্তায় এ তথ্য জানানো হয়।
ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ অবস্থায় অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ।
বার্তায় বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তির পরিচয়, বর্তমান অবস্থান অথবা ঘটনা-সংশ্লিষ্ট কোনো তথ্য কারও জানা থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা নির্ধারিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পাশাপাশি নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীকে উপযুক্তভাবে পুরস্কৃতও করা হবে।
কোনো ব্যক্তি অভিযুক্তের সন্ধান পেয়ে থাকলে অবিলম্বে ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের স্বার্থে তদন্ত কার্যক্রমে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএফ৭১/ওতু
বিষয়:
