দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবে না বিএনপি: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:০৮ পিএম

সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফারাক্কা চুক্তি কোনো নির্দিষ্ট সময়ের জন্য করা যাবে না। নতুন কোনো চুক্তি না হওয়া পর্যন্ত বিদ্যমান চুক্তি কার্যকর রাখতে হবে। অন্যথায় সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১৬ মে) বিএনপি আয়োজিত ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি সরকার করবে না। অন্যান্য দেশ ও শক্তির চাপ কিংবা ভ্রুকুটি উপেক্ষা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের যে সুযোগ তৈরি হয়েছে, তা অনেকাংশে ফারাক্কা চুক্তির সফল সমাধানের ওপর নির্ভর করছে। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো চুক্তিতে বিএনপি সরকার যাবে না বলেও জানান তিনি।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন। তিনি ফারাক্কা ইস্যুতে দল, ধর্ম ও মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top