শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নিট মুনাফার অংশ দিল পদ্মা অয়েল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:০১ পিএম

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি ২০২৪–২০২৫ অর্থবছরের নিট মুনাফার একটি অংশ হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা প্রদান করেছে।

আজ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে এ অর্থের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী পদ্মা অয়েল পিএলসির এই উদ্যোগকে স্বাগত জানান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই অর্থ শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদ্মা অয়েল পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



বিষয়:



Top