কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

ছবি: সংগৃহীত
 

কুমিল্লা সফরকালে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রার পথে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৬ মে) কুমিল্লায় প্রবেশ করেন। তিনি দাউদকান্দি উপজেলা অতিক্রম করেন। এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান।

চাঁদপুর সফরে যাওয়ার পথে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় একটি পথসভা করার কথা রয়েছে তার। কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি এলাকায় খন্দকার মোশাররফ হোসেনের অনুসারীরা, ইলিয়টগঞ্জে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারীরা, দাউদকান্দিতে আতিকুল ইসলাম শাওনের অনুসারীরা, বুড়িচংয়ের নিমসার বাজারে জসিম উদ্দিনের অনুসারীরা এবং কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় মনিরুল হক চৌধুরীর অনুসারীরা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত জানাতে উপস্থিত হন।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, দলের নির্দেশনায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ইলিয়টগঞ্জ বাজারে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং তারা নেতাকে বরণ করতে অপেক্ষা করছেন।



বিষয়:



Top