আরও এক সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৬:১২ পিএম
দেশে চিকিৎসা শিক্ষার সুযোগ সম্প্রসারণে আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীন ঠাকুরগাঁও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮টি।
বুধবার (১৩ মে) স্বাস্থ্য শিক্ষা বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ঠাকুরগাঁও জেলায় ‘ঠাকুরগাঁও মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি প্রদান করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আরও ৬টি মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:
