শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন তারেক রহমান, প্রকাশ হলো পূর্ণাঙ্গ সূচি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৪:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

আগামী ১৬ মে শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরের চূড়ান্ত কর্মসূচি প্রকাশ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাটসংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

দুপুরের পর চাঁদপুর সার্কিট হাউসে স্বল্প যাত্রাবিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

দিনব্যাপী সরকারি সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। রাত সাড়ে ৯টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top