সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৬:১৩ পিএম

ছবি: সংগৃহীত

সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি অর্থবছরের এটি ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় একনেক সভা।

বুধবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে মোট ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ও রয়েছে।

জানা গেছে, প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ৯টি নতুন, ৬টি সংশোধিত এবং ১টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top