ঈদযাত্রার অগ্রিম টিকিট নিয়ে রেলওয়ের জরুরি বার্তা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৪:২৪ এএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার রেলওয়ের পক্ষ থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকিট শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অনলাইন ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা যাবে। এ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পেজ থেকে টিকিট কেনাবেচা না করার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে জানিয়েছে, নির্ধারিত মাধ্যমের বাইরে টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top