যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:৩৮ এএম
সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও মরক্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের প্রথম ধাপে তিনি যুক্তরাষ্ট্রে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। এরপর মরক্কোর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত মরক্কোতে তিন দিনব্যাপী ‘শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন’ অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জানা গেছে, সম্মেলনে বৈশ্বিক শান্তিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা, কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সামনে উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
সব কর্মসূচি শেষে আগামী ২২ মে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।
এনএফ৭১/একে
বিষয়:
