শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে ‘মাননীয়’ না বলার অনুরোধ প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১১:৪১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে ‘মাননীয়’ বলে সম্বোধন না করার অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়র মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতেই তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ সময় এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি নিজেকে ‘মাননীয়’ বলে সম্বোধন না করার অনুরোধ জানান।
এর আগে একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন। সেখানে তিনি উচ্চশিক্ষা সংস্কার, গবেষণা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
ঢাবিতে অনুষ্ঠিত এই মতবিনিময়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
এনএফ৭১/ওতু
বিষয়:
