আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার:অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৫৩ পিএম

সংগৃহীত

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। তিনি জানান, এই খাতকে সম্পূর্ণভাবে পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা করা হবে।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ও ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন।

অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক খাতে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখতে নীতিগতভাবে রাজনৈতিক প্রভাব কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ পরিবেশ আরও উন্নত হবে এবং স্টার্টআপ খাতে নতুন সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top