উচ্চশিক্ষা সংস্কারে গবেষণা ও দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৪৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উচ্চশিক্ষাকে যুগোপযোগী, গবেষণাভিত্তিক ও বাস্তবমুখী করতে সরকার কাজ করছে। তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও দক্ষতাভিত্তিক করা হবে।
মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়র নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত “বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ” শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন তিনি।
সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে তিনি কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন না থাকায় বেকারত্ব বাড়ছে। তাই স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় গুরুত্ব দিতে এবং মেধাবীদের দেশে কাজের সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।
কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক মামুন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
এনএফ৭১/ওতু
বিষয়:
