নকলমুক্ত পরিক্ষার জন্য আলিম পরীক্ষার কেন্দ্র নিয়ে নতুন নির্দেশেনা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৩১ পিএম
চলতি বছরের আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
নির্দেশনা অনুযায়ী, কোনো অবস্থাতেই কেন্দ্রস্থিত মাদরাসার শিক্ষার্থীরা নিজ মাদরাসায় পরীক্ষায় অংশ নিতে পারবে না।
সোমবার মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, যেসব উপজেলায় মাত্র একটি আলিম পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেসব ক্ষেত্রে ভৌগোলিক ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন দুটি বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নিতে পারবে।
এর মধ্যে রয়েছে— কেন্দ্রস্থিত মাদরাসার শিক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো মাদরাসা কেন্দ্রে স্থানান্তর করা, অথবা সংশ্লিষ্ট উপজেলার অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদরাসা ছাড়া) কেন্দ্র স্থাপন করে সব পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা।
বোর্ড আরও জানিয়েছে, আলিম পরীক্ষার জন্য কোনো ধরনের উপকেন্দ্র বা ভেন্যু কেন্দ্র ব্যবহারের সুযোগ থাকবে না।
নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আরও নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
