ঢাবিতে ইউজিসি কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:১৫ পিএম

সংগৃহীত

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর বিষয়ক কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়র নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত “বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ” শিরোনামের কর্মশালা শুরু হয়।

সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে তিনি কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

কর্মশালায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ ও বিশ্ববিদ্যালয় ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে মোট পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এর মধ্যে বুয়েট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যরাও থাকবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top