বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:০৩ পিএম

সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ দিন দিন বাড়ছে। এর প্রভাব থেকে বাদ যায়নি বাংলাদেশের রাজধানী ঢাকাও। টানা কয়েক দিন ধরেই শহরটি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ঢাকার বায়ুমান স্কোর ছিল ১৮৭। এই মাত্রার বায়ু “সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর” হিসেবে ধরা হয়।

দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৬৪। তৃতীয় অবস্থানে আছে চীনের রাজধানী বেইজিং, যার স্কোর ১৫৮।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উচ্চমাত্রার বায়ুদূষণ দীর্ঘমেয়াদে শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য এটি বেশি বিপজ্জনক।

ঢাকায় নিয়মিত বায়ুদূষণ বৃদ্ধি পাওয়ায় নগরবাসীর মধ্যে স্বাস্থ্য নিয়ে উদ্বেগও বাড়ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top