চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:০১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।
সোমবার (১১ মে) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস এখন কিছু সময়ের জন্য আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন।
পরিবারের সদস্যরা পবিত্র ঈদুল আজহার আগে তাকে দেশে ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও, চিকিৎসকদের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা তার অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং ধীরে ধীরে তিনি সুস্থতার দিকে এগোচ্ছেন বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
