ইউজিসির জাতীয় কর্মশালা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:১৩ পিএম
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে আয়োজিত জাতীয় কর্মশালা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়র নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
এদিকে কর্মশালাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি দেখা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
