এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু, ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

মিঠু মুরাদ | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:০৭ এএম

এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু, ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা | ছবি: সংগৃহীত

নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের স্বাধীনতাকে আরও শক্তিশালী করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্ট।

 

সোমবার (১১ মে)  সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবাদমাধ্যমটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

 

এ সময় এশিয়া পোস্ট-এর সম্পাদক পলাশ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের সংগঠন ‘গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন’।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক রাফিদ বিল্লাহ, সদস্যসচিব সুজন শর্মা, যুগ্ম আহ্বায়ক শিপন আহমেদ ও জাহিদ হাসান লিমনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এশিয়া পোস্ট দেশের গণতন্ত্র রক্ষা, মানবাধিকার নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন এই সংবাদমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

 

অনুষ্ঠানে পলাশ মাহমুদ শুভেচ্ছা জানানোর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



বিষয়:



Top