কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৫:২৩ এএম

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ সরকারের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি ঢাকা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি আগের সরকারের সময় থেকেই ঝুলে ছিল। তবে নতুন প্রশাসনের প্রথম বৈঠকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে জমি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর ফলে আগামী ৪৫ দিনের মধ্যে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলেও জানান তিনি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বিষয়টি ঢাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে বাংলাদেশের মানুষ এ ধরনের কাঁটাতারে ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর নিয়েও কথা বলেন তিনি। তিনি জানান, তিস্তা প্রকল্পে এই সফরে ভালো অগ্রগতি হয়েছে। চীনা রপ্তানি-আমদানি ব্যাংকের অর্থায়নের বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে।



বিষয়:



Top