পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১১:২১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়। তাই সরকারের সাফল্যের জন্য নিরপেক্ষ পুলিশ প্রশাসনের কোনো বিকল্প নেই।
সোমবার (১১ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশের উদ্দেশে তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা যাবে না। রাজনৈতিক পরিচয় দেখে নয়, যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
