শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক জোরদার হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১১:১৭ পিএম

সংগৃহীত

শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১১ মে) ‘পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডোর এডুকেশন এক্সপো ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান করেছে, যা দুই দেশের শিক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ অনেক ক্ষেত্রে মিল রয়েছে। তাই ভবিষ্যতে দুই দেশের মধ্যে শিক্ষা বিনিময় ও সহযোগিতার পরিসর আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক শিক্ষা সুযোগ তৈরি এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে শিক্ষা সহযোগিতা, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top