জনগণের আস্থা ফেরাতে পুলিশের প্রতি সততার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১১:১৫ পিএম

সংগৃহীত

জনগণের কাছে পুলিশের আস্থা ফিরিয়ে আনতে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, পুলিশের কল্যাণ ও মনোবল বৃদ্ধির জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি খেলার মাঠ, হাসপাতাল, বাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং আধুনিকায়নের বিভিন্ন প্রস্তাব গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আলী হোসেন ফকির বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীকে আরও জনসম্পৃক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, ক্রমবর্ধমান অপরাধ পরিস্থিতি মোকাবিলায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো জরুরি। বিশেষ করে সাইবার অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি সংযোজন, উন্নত প্রশিক্ষণ, কাঠামোগত উন্নয়ন এবং পর্যাপ্ত যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম বাড়ানোর ওপর তিনি জোর দেন।

সভায় পুলিশ বাহিনীর সংস্কার ও আধুনিকায়ন নিয়ে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top