ফতুল্লার দগ্ধ পরিবারকে সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৭:৫৪ পিএম
ফতুল্লা-য় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (১০ মে) সকালে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন আহতদের দেখতে যান। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি রাখা হবে না। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হবে।”
তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, দগ্ধদের সুচিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
