মায়ের স্মরণে প্রতিবেদন করতে গিয়ে হারালেন নিজের মাকে

আমিনুল ইসলাম | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৩:০৭ এএম

নিউজ ফ্ল্যাশের রিপোর্টার শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

 

মা দিবসকে ঘিরে যখন চারপাশে ছিল ভালোবাসা ও শ্রদ্ধার আবহ, ঠিক তখনই এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিল জীবন। নিউজ ফ্ল্যাশের  রিপোর্টার শরিফুল ইসলামের মা না ফেরার দেশে চলে গেছেন।

যাদের মা পৃথিবীতে আর নেই, তাদের জন্য প্রতিটি দিনই মা দিবস, এমন অনুভূতি নিয়েই তিনি শৈশবের স্মৃতি, মায়ের ভালোবাসা ও ত্যাগকে কেন্দ্র করে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করছিলেন। সেই প্রতিবেদনের জন্য গত সাত দিন ধরে তিনি নানা চিত্র ও তথ্য সংগ্রহ করছিলেন।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে মাকে নিয়ে তিনি ভালোবাসার গল্প লিখছিলেন, সেই মা-ই মা দিবসের দিনেই ইহলোক ত্যাগ করেন। ঘটনাটি যেন পুরো পরিবার ও সহকর্মীদের জন্য গভীর শোকের ছায়া নেমে আসে।

শরিফুল ইসলামের এই অপূরণীয় ক্ষতিতে পুরো সাংবাদিক মহল ও সহকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। আমরা তার মায়ের রুহের মাগফিরাত কামনা করছি।



বিষয়:



Top