ফেনী সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করল বিজিবি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০২:১১ এএম
ফেনী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং চোরাচালান রোধে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১০ মে) সকালে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গ-এ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বাড়ায় প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সব বিওপি ও টহল দলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, মাদক, গবাদিপশু এবং বিভিন্ন ভারতীয় পণ্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সন্দেহভাজন এলাকায় বিশেষ অভিযান ও নিয়মিত পেট্রোলিং চালানো হচ্ছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
