রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র জরুরি: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:২৬ এএম

সংগৃহীত

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, অর্থনীতিতেও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

রোববার (১০ মে) রাজধানীর আগারগাঁও-এ অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প রেইজ প্রকল্প-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, যারা মূলধারার অর্থনীতির বাইরে রয়েছে, তাদের সেখানে অন্তর্ভুক্ত করাই সরকারের লক্ষ্য। তার মতে, এটি নাগরিক হিসেবে সবার অধিকার।

তিনি আরও বলেন, অতীতে অর্থনীতিতে একটি “অলিগার্ক শ্রেণি” সুবিধা নিয়েছে, যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ সীমিত ছিল। সরকার এখন সেই বৈষম্য কমানোর চেষ্টা করছে।

নারীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবার পরিচালনা ও সঞ্চয়ে নারীদের দক্ষতা বেশি। এ কারণে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে নারীদের আর্থিকভাবে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top