নৈতিক মূল্যবোধ বৃদ্ধির আহ্বান তথ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:২৪ এএম
নৈতিক মূল্যবোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অতীতে সমাজে দুর্বৃত্তায়নের একটি সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে শিক্ষা ও নৈতিকতার আলোচনার সুযোগ সংকুচিত ছিল। এর ফলে নৈতিক সংকট তৈরি হয়ে জাতি হিসেবে পিছিয়ে পড়তে হচ্ছে।
রোববার (১০ মে) সকালে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নীতিমালা থাকা জরুরি, যা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি আরও জানান, বর্তমান সময়ে গণমাধ্যমের বড় প্ল্যাটফর্ম হলো সামাজিক যোগাযোগমাধ্যম, তবে সেখানে নিয়ন্ত্রণ ও নীতিমালার ঘাটতি রয়েছে, যা সমাধানে সরকার কাজ করছে।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষণীয় কনটেন্ট গণমাধ্যমে প্রচারের ওপর গুরুত্ব দিয়েছেন।
একই অনুষ্ঠানে নুরুল হক নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের আশা ছিল তা পূর্ণ হয়নি। জনগণের মানসিক পরিবর্তন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনায় বক্তারা একটি স্বাধীন শিক্ষা কমিশন গঠনে তথ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
