বিয়ের অনুষ্ঠানের কথা শুনে বিএনপির কর্মসূচি সংক্ষিপ্ত করলেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:১৬ এএম

সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে পূর্বনির্ধারিত দিনব্যাপী বিএনপির কর্মসূচি সংক্ষিপ্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, একই মিলনায়তনে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল। বিষয়টি জানার পর তিনি কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করার নির্দেশ দেন। শনিবার (৯ মে) রাতে এ তথ্য নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেল।

পরে নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান এবং তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।

এসময় উপস্থিত অতিথিরা তার এ মানবিক ও সৌজন্যমূলক আচরণের প্রশংসা করেন।

অনুষ্ঠানস্থলে থাকা অনেকের মতে, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মধ্যেও সাধারণ মানুষের ব্যক্তিগত আয়োজনের প্রতি সম্মান দেখানো দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় বহন করে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top