স্ত্রী সাবিকুন্নাহারকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৭:১৬ এএম

ছবি: সংগৃহীত

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে।

জানা গেছে, গত রমজানের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দেন। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।

শনিবার (৯ মে) এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে সাবিকুন্নাহার সারা নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এবং আবু ত্বহা আদনান তাকে তালাক দিয়েছেন।

এর আগে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০২৫ সালের ২ ডিসেম্বর পুনরায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দ্বিতীয় দফার সেই সংসারও বেশিদিন টিকেনি।

এনএফ৭১/একে



বিষয়:



Top