রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার প্রটোকল নিয়ে নতুন নির্দেশনা জারি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৫:৫৬ এএম
রাষ্ট্রপতির বিদেশ সফর ও দেশে ফেরাকে ঘিরে অনুসরণীয় রাষ্ট্রাচার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিদের তালিকা কমানো হয়েছে।
গত ৪ মে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময় বিমানবন্দরে সাতজন উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত থাকবেন। তারা হলেন- মন্ত্রিসভার একজন সদস্য, কূটনৈতিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশনপ্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।
এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১৬ মে রাষ্ট্রপতির বিদেশ সফর ও প্রত্যাবর্তন সংক্রান্ত রাষ্ট্রাচারের নির্দেশনা জারি করা হয়েছিল। সে সময়ের নিয়ম অনুযায়ী, বিমানবন্দরে মোট ১৩ জন কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল।
এনএফ৭১/একে
বিষয়:
