দেশে হামের প্রকোপে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০২:০৬ এএম

ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু।

শনিবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৯৪৬ জন এবং আরও ৭৬৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪৮৯ জন।

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৭৯ জনে। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ জন। এই সময়ের মধ্যে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ জন শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের কারণে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে, বিশেষ করে ঢাকায় মৃত্যুর হার তুলনামূলক বেশি।



বিষয়:



Top