বিচারকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানালেন আইনমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ১২:০৫ এএম

সংগৃহীত

বিচারকদের স্বাধীন ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (৯ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট-এ বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিচারককে সবসময় তার চিন্তা ও চেতনায় স্বাধীন থেকে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন, পুরো বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়ানোই সরকারের লক্ষ্য।

তার ভাষায়, “আমরা চাই বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও শক্তিশালী হোক।”

তিনি আরও মন্তব্য করেন, প্রধান বিচারপতির বাসভবন যেন মানুষের কাছে সম্মান ও আস্থার প্রতীক হয় এবং কোনোভাবেই এটি ক্ষোভ বা আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত না হয়।

মো. আসাদুজ্জামান বলেন, বিচারকদের কোনো দাবি বা মতামত থাকলে তা সুপ্রিম কোর্ট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করা হবে। তবে সবার কাছে তার অনুরোধ, জনপ্রিয়তার চেয়ে সঠিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্তকে অগ্রাধিকার দিতে হবে।

অনুষ্ঠানে বিচার বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top