‘মাইলস্টোনের দগ্ধ শিশুদের চিকিৎসায় ডা. সামন্ত লালকে আসতে দেয়নি ইউনূস সরকার’
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ১১:০৩ পিএম
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসায় সহায়তার প্রস্তাব দেওয়া হলেও অন্তর্বর্তী সরকার তাতে সাড়া দেয়নি বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, বার্ন চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক ডা. সামন্ত লাল সেন দুর্ঘটনার পর আহতদের চিকিৎসায় সহায়তার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ওই প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছালেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
হুম্মাম কাদের চৌধুরীর ভাষ্য অনুযায়ী, তিনি নিজেই এই সহায়তার বার্তা সরকারের কাছে পৌঁছে দেন। তার দাবি,
“উনি বলেছিলেন, যেভাবেই হোক আমি সহযোগিতা করতে চাই। কিন্তু সরকার সাড়া দেয়নি।”
তিনি আরও বলেন, এই সহায়তা নেওয়া হলে হয়তো কিছু প্রাণ রক্ষা করা যেত। তবে সরকারের সিদ্ধান্তকে তিনি সমালোচনা করে “একগুঁয়েমি” বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে বহু হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের চিকিৎসায় বিভিন্ন পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হলেও বিষয়টি নিয়ে এখনো রাজনৈতিক বিতর্ক চলছে।
ডা. সামন্ত লাল সেন বাংলাদেশের বার্ন চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখেন এবং দেশের প্রথম বার্ন ইউনিট প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পূর্বে সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এই বক্তব্যের পর নতুন করে দুর্ঘটনা-পরবর্তী ব্যবস্থাপনা ও সমন্বয় নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।
এনএফ৭১/ওতু
বিষয়:
