প্রতিবন্ধী কলেজছাত্রের উদ্ভাবিত স্মার্ট কারে চড়েলেন তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ১১:০২ পিএম
কলেজছাত্র ও শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলাম-এর তৈরি বিশেষ স্মার্ট কার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়-এ তিনি এই স্মার্ট কারটি পরিদর্শন করেন এবং পরে এতে চড়েও এর কার্যকারিতা ঘুরে দেখেন বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।
ওয়াকিমুল ইসলামের এই উদ্ভাবনকে তরুণদের জন্য অনুপ্রেরণামূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
