যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছে বৃষ্টির মরদেহ, মাদারীপুরে শোকের মাতম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ০৯:৪৭ পিএম

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা-এ নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর খবরে মাদারীপুরের চর গোবিন্দপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছায় বৃষ্টির মরদেহ। পরে সেটি গ্রামের বাড়িতে নেওয়া হবে বলে জানিয়েছে পরিবার।

স্বজনরা জানান, আসরের নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

বৃষ্টির স্বজনরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top