ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ০৪:৪১ এএম

সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার আবেদনে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় বিভিন্ন ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ আনা হয়েছিল। এতে ড. মুহাম্মদ ইউনূসসহ মোট ১৬ জনকে অভিযুক্ত করার আবেদন করা হয়।

তবে শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দেন।

বিস্তারিত আসছে....

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top