দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক কনফারেন্সের নীতিগত সম্মতি প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ০২:১৭ এএম

সংগৃহীত

২০২৮ সালে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক কনফারেন্স বাংলাদেশে আয়োজনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার (৭ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের দুর্নীতি বিরোধী ইশতেহার বাস্তবায়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ সময় তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন নিয়েও মতবিনিময় করেন।

বৈঠকে দুর্নীতি দমনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সরকার ও টিআইবির মধ্যে সহযোগিতার মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top