জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১২:১৩ এএম

সংগৃহীত

দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও মানোন্নয়নে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটন-এ ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষায় বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। তিনি বলেন, “শিক্ষা খাতের আমূল পরিবর্তন ও মানোন্নয়নে মোট জিডিপির ৫ শতাংশ ব্যয় করতে সরকার প্রস্তুত।”

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে শিক্ষা খাতে বিনিয়োগ কখনো দেড় শতাংশের বেশি হয়নি। এছাড়া ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নেও জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব ছিল।

এহছানুল হক মিলন আরও বলেন, বর্তমান সরকার ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম চালুর দিকে এগোচ্ছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহদী আমিন শিক্ষার গুণগত মান ও শিক্ষকতার মর্যাদা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top