পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ০১:৫৮ এএম
মো. তারিকুল ইসলাম আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৫ মে) তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয় বরাবর পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬–২৭-এ তিনি সহ-সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণে স্বেচ্ছায় সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন।
তিনি আরও অনুরোধ জানান, তার পদত্যাগপত্রটি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিক।
আইনজীবী মহলে বিষয়টি ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে, কারণ সরকারি গুরুত্বপূর্ণ পদ ছেড়ে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঘটনা বিরল নয়, তবে তা সবসময়ই নজর কাড়ে।
এনএফ৭১/ওতু
বিষয়:
