দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ, ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ০৩:৪২ এএম

সংগৃহীত

সারা দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এটি চলমান প্রাদুর্ভাবে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শনাক্তকরণ, টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরও আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top