ঢাকা মহানগরসহ দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার দুপুরে রাজধানীর রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ডিউটি অফিসারের সঙ্গে কথা বলে সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবার বিভিন্ন দিক মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
মন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনে অবহেলা কিংবা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।