নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ০৯:২২ পিএম
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-এর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
শুক্রবার (১ মে) রাতে জানা যায়, ফ্লোরিডা পুলিশের পক্ষ থেকে বৃষ্টির পরিবারের সদস্যদের জানানো হয়েছে যে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি তারই। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারের অনুরোধে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এবং মিয়ামি কনস্যুলেট এ কাজে সহযোগিতা করছে।
একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি জামিল আহমেদ লিমন-এর মরদেহ ২ মে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে। মরদেহটি দুবাই হয়ে ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অভিযুক্ত হিশাম আবুঘরব-এর বিরুদ্ধে একাধিক হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালত তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে।
ঘটনাটি ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোক ও উদ্বেগ বিরাজ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
