সংসদ অধিবেশনে অসুস্থ হয়ে পড়লেন সাতক্ষীরা-৩ আসনের এমপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৪ এএম

সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ মুহা. রবিউল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার কিছু আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় এই ঘটনা ঘটে।

এ সময় সংসদে উপস্থিত অন্যান্য সদস্যরা বিষয়টি লক্ষ্য করলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ আলোচনায় বিরতি দিয়ে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি জানান, সংসদে একজন চিকিৎসক রয়েছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্য রাখছিলেন, তখনই স্পিকার তাকে থামিয়ে দেন এবং অসুস্থতার বিষয়টি জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top