আসছে টানা ৭ দিনের ছুটির সুযোগ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ এএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবারও দীর্ঘ ছুটির সুযোগ পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহে টানা সাতদিন ছুটি নির্ধারিত রয়েছে।
তালিকা অনুযায়ী, ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায়, সেটিও ঈদের ছুটির সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন অনুযায়ী কোনো একদিন অফিস খোলা রেখে এই ছুটি সমন্বয় করা হলে মোট ছুটির সংখ্যা আরও বাড়তে পারে।
অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২৬ মে আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে সেখানে ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসাবে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:
