ডিসেম্বরেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০৭ এএম

সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরেই ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৫ এপ্রিল) নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় সেশনজট কমানোর লক্ষ্যেই পরীক্ষার সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, আগামী এইচএসসি পরীক্ষাও আগের সময়ের তুলনায় এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষাক্রমের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top